Monday, April 6, 2026

রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন, টোকিওর বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Date:

Share post:

টোকিওর হানেদা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। রানওয়েতে জাপান (Japan) এয়ারলাইনের একটি বিমান অবতরণের সময়ই আগুন লেগে যায়। অন্য একটি বিমানে (Flight) ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায়। সেই আগুন ছড়ায় রানওয়েতেও। ৪০০জন যাত্রী নিয়ে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। একাধিক ফায়ার টেন্ডার আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যাত্রীদের নিরাপদের উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ৬ জন ছিলেন। তার মধ্যে এক জনকে উদ্ধার করা হয়েছে বাকি ৫ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। সেখানে এই দুর্ঘটনা কী ভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। বলে জানানো হয়েছে। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের জেরেও বিধ্বস্ত জাপান। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। জাপানের বেশ কয়েকটি উপকূলে সুনামি আছড়ে পড়েছে। ভূমিকম্পের জেরে ফুঁসে উঠেছে সমুদ্র। মৃত্যু হয়েছে ৩০ জনের। এরই মধ্যে টোকিও হানেদা বিমানবন্দরে আগুনের ঘটনা। এই দুর্ঘটনায় আরও বিপাকে পড়েছে সরকার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...