Saturday, March 21, 2026

লোকসভা ভোটের আগে বিজেপিতে ভা.ঙন অব্যহত! উদয়নের হাত ধরে দলবদল নিশীথের দু’ভাইয়ের

Date:

Share post:

“বিজেপিতে (BJP) থেকে মানুষের কাজ করতে পারছিলাম না। দলে যোগ্য সম্মানও পাচ্ছিলাম না। তাই তৃণমূলে (TMC) যোগ দিলাম।” বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) হাত ধরে তৃণমূলে যোগদানের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) দুই ভাই। নিশীথের দুই তুতো ভাই সুনীল বর্মন ও জগদীশ বর্মনের বাড়ি দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে কয়েকদিন আগেই তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিশীথ। আর সেই অভিযোগ যে একেবারেই মিথ্যা, তা এবার হাতেনাতে প্রমাণ করলেন মন্ত্রী উদয়ন। এদিন দুই ভাই দলে যোগদানের পর নিশীথকে কটাক্ষ করে উদয়ন বলেন, “অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখলে এমনই হয়। কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাই তৃণমূলে যোগ দিলেন”। উদয়নের আরও দাবি, “বিজেপি মানুষের হয়ে কোনও কাজ করে না। তাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দুই তুতো ভাই তৃণমূলে যোগ দিলেন।” তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এদিন উদয়ন গুহর হাত ধরে মন্ত্রীর দুই আত্মীয়র তৃণমূলে যোগদানকে রীতিমতো গুরুত্বসহকারে দেখছে রাজনৈতিক মহল। লোকসভা ভোট যত এগিয়ে আসবে এই ধরনের ঘর ভাঙনের ঘটনাও তত বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

 

 

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...