Wednesday, April 1, 2026

লম্বা ইনিংস খেলার আগেই খারাপ পারফরমেন্স শীতের!

Date:

Share post:

বছরের শুরুর দিন থেকে যেভাবে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করেছিলেন বঙ্গবাসী, দুদিন যেতে না যেতেই তার আমেজ অনেকটাই শিথিল হয়ে গেল। প্রায় ১৪ ডিগ্রিতে নেমে গেছিল কলকাতার পারদ, তবে বৃহস্পতিবার ভোর থেকে শীতের আমেজ অতটা অনুভূত হচ্ছে না বলেই মত হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে শীতের (Winter) নতুন স্পেল আসছে।

গত দুদিন ধরে যে ঠান্ডা অনুভূত হয়েছিল উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, আজ সকাল থেকে তা কিছুটা হলেও ম্লান হয়েছে। শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলেই তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র, শনি ও রবিবার ক্রমশ একটু একটু করে বাড়তে বাড়তে ফের কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...