Friday, April 3, 2026

ব্রিগেডের আগেই ইনসাফ যাত্রা’ নিয়ে বই প্রকাশ ডিওয়াইএফআইয়ের

Date:

Share post:

লোকসভা ভোটের পালে হাওয়া পড়েছে। সেদিকে লক্ষ্য রেখেই গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। ইতিমধ্যেই সমস্ত জেলা ছুঁয়েছে এই কর্মসূচি। এবার ৭ জানুয়ারি ব্রিগেডে হবে সমাপ্তি সমাবেশ।

এদিকে ৫০দিনের ‘ইনসাফ যাত্রা’র সাফল্য নিয়ে একটি বই প্রকাশ করছে ডিওয়াইএফআই। যার পোশাকি নাম ‘ইনসাফ যাত্রার ডায়েরি’! ইতিমধ্যেই বইয়ের টিজার্স প্রকাশ করা হয়েছে। ব্রিগেডের আগেই এই বই সংগঠনের সদস্যের হাতে চলে যাবে। সাধারণ মানুষও বইটি সংগ্রহ করতে পারবেন। আভাস রায় চৌধুরী থেকে শুরু করে মিনাক্ষী মুখোপাধ্যায়, কলতান, ধ্রুবজ্যোতি সাহা সহ প্রাক্তন ও বর্তমান ডিওয়াইএফআই নেতাদের লেখা রয়েছে। যা ছাত্রযুবদের উদ্বুদ্ধ করবে বলে যাবি সিপিএমের যুব সংগঠনের।

সংগঠনের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, ইনসাফ যাত্রায় মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। রাজ্যজুড়ে মানুষ এগিয়ে এসেছেন, আর্থিক সাহায্য করেছেন। মানুষের কাছ থেকে আদায়কৃত ওই টাকার মোট পরিমাণ কত, ৭ জানুয়ারি বিগ্রেডের সভা থেকে আমরা তার হিসেব দেবেন। শুধু কৌটা নেড়ে টাকা আদায় নয, এবারই প্রথম বামেদের তরফে কিউআর কোডের মাধ্যমে চাঁদা আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। বহু মানুষকে ওই কিউ আর কোড স্ক্যান করে টাকা দিতেও দেখা গিয়েছিল।

ইনসাফ যাত্রা’য় সন্ত্রাস, বেকারত্বের পাশাপাশি সিঙ্গুর প্রসঙ্গও তুলে ধরেছিল সিপিএমের যুব সংগঠন। মীনাক্ষী জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি শহরের সাত প্রান্ত থেকে মিছিল ব্রিগেডমুখী যাত্রা করবে। যা এই সভাকে ঐতিহাসিক করে তুলবে।

 

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...