Monday, April 13, 2026

লোকসভা ভোট নিয়ে ‘গেরুয়া তৎপরতা’ তুঙ্গে! রাজ্য সফরের দিনক্ষণ ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

Date:

Share post:

নতুন বছর শুরু হতেই লোকসভা নির্বাচন (Loksabha Election) দ্রুত করতে চেয়ে তোড়জোড় শুরু মোদি সরকারের (Modi Govt)। যেভাবেই হোক নতুন বছরের শুরুতেই নির্বাচন সেরে নিতে বদ্ধপরিকর বিজেপি (BJP)। আর কেন্দ্রের দেখানো পথেই এবার পা ফেলল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহ থেকেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (Full Bench) রাজ্যসফর (State Visits) শুরু করছেন বলে খবর। দেশের ১৮তম লোকসভা নির্বাচন ঘোষণার এখনও হিসাব মতো মাস দু’য়েক বাকি। তবে আগেভাগেই নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু কমিশনের।

শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হবে কমিশনের রাজ্যসফর। আগামী ৭ থেকে ১০ জানুয়ারি দক্ষিণ ভারতের ওই দুই রাজ্যে ঘুরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল। এরপর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সরকারের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে ভোটের প্রস্তুতির খতিয়ান নেবে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনার বৈঠক করতে পারেন সংশ্লিষ্ট দুই রাজ্যের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও। পাশাপাশি, বিভিন্ন স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কমিশনের তিন শীর্ষ আধিকারিক আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর।

তবে লোকসভা নির্বাচন যে এগিয়ে আনতে পারে বিজেপি, আগেই আশঙ্কাপ্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জল্পনাই সত্যি হল। রামমন্দির নিয়ে গেরুয়া ট্রাম্পকার্ড খেলার পাশাপাশি লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও কমিশনের সাফাই এই সফর নিতান্তই রুটিন সফর। এর সঙ্গে ভোট এগিয়ে আনার কোনও সম্পর্ক নেই। কিন্তু বিরোধীরা এসব দাবি মানতে একেবারেই নারাজ। তাঁদের অভিযোগ, কেন্দ্রে মোদি সরকারের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ১৬ মে। তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে সব চেষ্টাই করছে বিজেপি। সব ঠিক থাকলে এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

 

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...