Monday, April 13, 2026

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমেই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair) শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যে মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যেই সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছরের মতো চলতি এবারও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগরকে। তবে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেকারণেই গতবারের তুলনায় এবার পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। সোমবার গঙ্গাসাগরে পৌঁছে কপিলমুনির মন্দিরে (Kapilmuni Temple) ও ভারত সেবাশ্রম সঙ্ঘেও যাওয়ার কথা তাঁর। পাশাপাশি মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মঙ্গলবার সেখান থেকেই যাবেন জয়নগর। সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে।

এদিকে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের আগে থেকেই সেখানে ভিড় করছেন পুণ্যার্থীরা। সকলের গতিবিধির ওপর নজর রাখতে দিকে দিকে ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখান থেকেই মানুষের ভিড়ের ওপর দৃষ্টি রাখছেন পুলিশ কর্মীরা। এছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুমও। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে আছে একটি বিশেষ দল। কোনওরকম অসুবিধা দেখা দিলেই কন্ট্রোল রুম থেকে তা মোকাবিলা করা হবে। পাশাপাশি গোটা গঙ্গাসাগর মেলা চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।

এছাড়াও মেলার জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। বাংলা, ইংরেজি, হিন্দি ভাষাতে মাইকিং চলছে সবসময়। তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্পও। ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা সব সময় সেখানে থাকবেন। পাশাপাশি বাফার জোনও তৈরি হয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্য।

 

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...