Monday, June 15, 2026

BreakFast Sports: ব্রেকফাস্ট স্পার্টস

Date:

Share post:

১) ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের আগে টি-২০ দলে ফিরলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ফের ভারতীয় দলের হয়ে টি-২০ খেলতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে।

২) কলিঙ্গ সুপার কাপে অংশ নিতে রবিবার বিকেলে ভুবনেশ্বর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ময়দানের অপর প্রধান মোহনবাগান সোমবার সকালে শহরে অনুশীলন করে ভুবনেশ্বর রওনা হবে। দু’টি দলই রয়েছে গ্রুপ ‘এ’-তে।

৩) সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে মুজিব উর রহমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, তাঁর আইপিএল-এ খেলতেও আর কোনও বাধা রইল না। ফলে আফগানদের দল দেখে হাসি ফুটে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে।

৪) ভারতীয় দল অসাধারণ। মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘বিরাটের অবশ্যই টি-২০ বিশ্বকাপে খেলা উচিত। ও অসাধারণ ক্রিকেটার।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ টি-২০ ফর্ম্যাটে ওর সমস্যা হবে না।’ বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া উচিত রোহিত শর্মারই এমনটাই মত বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।

৫) হুক্কা হাতে মহেন্দ্র সিং ধোনি। দিলেন হুঁকোয় টান। একটি অনুষ্ঠানে এমনভাবেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। ধোনির এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাই তার এই আচরণ সমর্থন করতে পারেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।

আরও পড়ুন –বাগানের অনুশিলনে আনোয়ার

 

 

Related articles

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...