Saturday, June 13, 2026

যোগীরাজ্যে উদ্ধার একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য!

Date:

Share post:

একসঙ্গে এক পরিবারের ৭ সদস্য ঘুমিয়ে ছিলেন কিন্তু ৫ জনের আর ঘুম ভাঙল না, বাকি দুজন এখনও গুরুতর অসুস্থ। উত্তরপ্রদেশের (Uttarpradesh)আমরোহার আলিপুরভুদ গ্রামের এক পরিবারে এই কাণ্ড ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে মৃত্যু তা নিয়ে বাড়ছে রহস্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কয়লা ব্রেজিয়ার ধোঁয়া (Make from Coal Braziar)থেকে শ্বাসকষ্টের ফলেই এভাবে আকস্মিক মৃত্যু হয়েছে সেই পাঁচজনের।

স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার রাত থেকেই সাত সদস্য বাড়িতেই ছিলেন। ২৪ ঘণ্টা কেটে গেলেও কেউ বাড়ি থেকে না বেরনোয় সন্দেহ হয়। এরপরই গ্রামবাসীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন পরিবারের সাত সদস্য অচেতন অবস্থায় পড়ে আছেন। প্রত্যেককেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৯ বছরের মধ্যে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে যোগীরাজ্যে এমন ঘটনা নতুন নয়। গত শনিবার উত্তরপ্রদেশের হিসার সেনানিবাসের কাছে একটি রেলওয়ে কলোনিতে দু’জনের মৃত্যু যায়। জানা যায় ঠাণ্ডার কারণে ঘরে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্টের কারণে দু’জনের মৃত্যু হয়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...