Tuesday, June 9, 2026

‘জন কি বাতের’ প্রথম পর্বেই বছরে ২কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে মোদিকে খোঁ.চা তৃণমূলের

Date:

Share post:

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকে স্রেফ আত্মপ্রচারের কাজেই রাজকোষের ভুড়ি ভুড়ি অর্থ ও সময় ব‌্যয় করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর এই আত্মপ্রচারের পিছনে ধর্মের গিমিক। অথচ দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বেড়েছে দুর্নীতি, দেশজুড়ে অনুন্নয়নের ছোঁয়া, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা এখন রোজ নামচা। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ জনতার দাবি, তাঁদের মনের কথা, সমস্যার কথা শুনছে না মোদি সরকার। সোশ‌্যাল মিডিয়ায় (Social Media) এবার এই ঘটনাগুলি তুলে ধরতে চাইছে তৃণমূল (TMC)। তারই পোশাকি নাম ‘জন কি বাত’ (Jaan Ki Baat)! যেখানে জনতা নিজে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন।

তৃণমূলের তরফে ‘জন কি বাত’ নিয়ে ধারাবাহিক ভিডিও বানানো হয়েছে। যেখানে নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেই বলা হচ্ছে, ‘মন কি বাত অনেক হয়েছে, এবার হবে ‘জন কি বাত’!’ দলের এক্স হ‌্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘গত ১০ বছর ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক মনের কথা শুনেছি, অনেক মনের কথা জেনেছি! আর নয়! এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে! মানুষের কথা বলার সময় এসে গিয়েছে!’

কেন্দ্রের অপদার্থতা তুলে ধরে ‘জন কি বাত’-এ প্রথম পর্বে মোদি জমানার ২০১৪ থেকে ২০২৪, এই ১০ বছরে দেশের বেকারত্বর হালকে তুলে ধরা হয়েছে। দলের এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও দিয়ে দেখানো হয়েছে, ২০১৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ১০ বছরে ২০ কোটি চাকরি হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা জুমলা ছিল।

ভারতে লক্ষ লক্ষ বেকাররা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের ভিত্তিহীন অর্থনৈতিক সিদ্ধান্তের শিকার। যুবক, নারী, গ্রামীণ ভারতকে বেকারত্বের দানব গ্রাস করেছে। ২০১৪ থেকে ২০২৪, নরেন্দ্র মোদি জমানায় লাফিয়ে বেড়েছে বেকারত্ব। অনেক যুবক-যুবতী কাজ হারিয়ে হতাশায় ভুগছেন। বর্তমানে দেশে ২৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ শিক্ষিত বেকার। যা ভুটান, বাংলাদেশ, পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে। অথচ প্রধানমন্ত্রী কাটআউটের সঙ্গে আচ্ছা দিনের প্রতিশ্রুতি দিচ্ছেন।


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...