Monday, March 16, 2026

ম.র্মান্তিক! তেলেঙ্গানায় যাত্রীবাহী বাসে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, মৃ্.ত্যু জীবন্ত দ.গ্ধ মহিলার

Date:

Share post:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনার (Massive Accident) সাক্ষী তেলেঙ্গানা (Telengana)। আর সেই দুর্ঘটনায় জীবন্ত অবস্থাতেই দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে জগন আমাজন ট্রাভেল এজেন্সির একটি বাসে ঘটে যায় দুর্ঘটনা। এদিন হায়দরাবাদ (Hyderabad) থেকে চিত্তোরের উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী বাসটি (Passenger Bus)। কিন্তু জোগুলাম্বা গাদওয়ালে কোনওভাবে পাল্টি খায় বাসটি। তবে বাসচালক ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা  করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এদিন উল্টে যেতেই বাসটিতে আচমকা আগুন ধরে যায়। আর তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার। বাসের আরও এক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর। তবে তাঁর আঘাত একেবারেই গুরুতর নয়। পুলিশ সূত্রে খবর, বাস উল্টে যেতেই প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীরা বাসের বাইরে বেরিয়ে এসে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। কিন্তু ওই মহিলা নামতে পারেননি বলে অভিযোগ। এরপরই আচমকা আগুনের গ্রাসে চলে যায় বাসটি। তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন বাসটিতে কমপক্ষে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। প্রায় সব যাত্রীই কাঁচের জানালা ভেঙে লাফ দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাদের মধ্যে তিনজনকে গাদওয়ালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে হায়দরাবাদে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য সূত্রে খবর, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনা গত কয়েক বছরে বিপজ্জনক হারে বেড়েছে। যদিও কীভাবে দূর্ঘটনা কমানো যায় তা নিয়ে সরকারের মাথাব্যথা কিছুতেই কমছে না।

 


spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...