Monday, June 15, 2026

শহরের একাধিক জায়গায় ইডি, নথির খোঁজে তল্লাশি

Date:

Share post:

রেশন বন্টন মামলায় ধৃত শঙ্কর আঢ্যর একাধিক অফিসে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বেনিয়মে রেশন বিক্রি করে যে টাকা উপার্যন হয়েছে তা কোন কোন খাতে সরানো হয়েছে, তারই তদন্তে তল্লাশি। মামলায় গ্রেফতার বনগাঁ প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমেই এই টাকা বিদেশে পাচার বলে দাবি ইডি-র। সেই সূত্রেই এই অফিসগুলিতে তল্লাশি চালানো হয়।

রেশন সংক্রান্ত বেনিয়মে শঙ্কর আঢ্যর যে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থাগুলি রয়েছে সেগুলির সাহায্যেই কালো টাকা সাদা করার দাবি ইডি-র। সেই সূত্রেই ধর্মতলা এলাকার মারকুইস স্ট্রিটের ‘আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেড’-এর বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের অফিসে যান ইডির আধিকারিকরা। পাশাপাশি কলিন স্ট্রিট, তালতলা এলাকায় এই সংস্থারই শাখায় তল্লাশি চালানো হয়।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি শঙ্কর আঢ্যর এই সংস্থাগুলিতে বিদেশি মুদ্রার লেনদেন সঠিক নিয়ম মেনে হত না। এবার সংস্থার দফতরে তল্লাশি চালিয়ে সেই সংক্রান্ত নথি জোগাড় করার চেষ্টায় আধিকারিকরা। সেই সূত্রে সোমবার তল্লাশি চালানো হয় শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে। সেখানে লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহের কাজ চালানো হয়।

একদিকে ফরেন এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে সীমান্তে বেআইনিভাবে টাকা পাচার, ও অন্যদিকে নিয়ম বহির্ভূত বিদেশি মুদ্রা বিনিময়, এই দুই অভিযোগে সপ্তাহের প্রথম দিন দিনভর নথি সংগ্রহের কাজ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তা আদৌ রেশন বন্টনে যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তার সঙ্গে সম্পর্কযুক্ত কী না, তার উত্তর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়াতেই প্রকাশিত হওয়া সম্ভব।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...