Monday, May 25, 2026

সহকর্মীদের নিয়ে নতুন বই ‘বাছাই বিশ’ প্রকাশ কুণালের

Date:

Share post:

সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য রচনাতেও সমান আগ্রহী কুণাল ঘোষ (Kunal Ghosh)। ইতিমধ্যেই ৪১ টি বই প্রকাশিত হয়েছে তাঁর। সোমবার সহকর্মীদের নিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে প্রকাশিত হল কুণাল ঘোষের ৪২ তম বই (Book) ‘বাছাই বিশ’। এটিতে কুড়িটি গল্পের সংকলন রয়েছে। বিভিন্ন সময়ে নানা সংবাদপত্রে কুণালের লেখা গল্প প্রকাশিত হয়। তার থেকে কুড়িটি নানা স্বাদের গল্প বেছে নিয়ে এই বই প্রকাশ করেছে দীপ প্রকাশন।

শনিবারই বাংলা আকাদেমিতে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় গল্পের জন্মকথা সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক-সাহিত্যিক কুণাল জানান, সাংবাদিক শুধু খবর লেখেন, আনুষাঙ্গিক ঘটনা লেখেন সাহিত্যিক। সাংবাদিক জীবনের অভিজ্ঞতার সেই ঝুলি উপুড় করে দিতেই কলম ধরেন সাহিত্যিক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী তিনি। জীবনে এসেছে নানা ঝড়। কিন্তু  সেখান থেকেই লেখার রসদ খুঁজে পেয়েছেন। বলে সেদিন জানান কুণাল। জানিয়ে ছিলেন আসছে তাঁর নতুন বই ‘বাছাই বিশ’। গল্পের তালিকায় রয়েছে ‘গল্প- ঠিক গল্প নয়’, ‘চারপাশ’, ‘আদাব ২০২০’-সহ ২০টি গল্প। কলকাতা বইমেলায় দীপ প্রকাশনের স্টলে পাওয়া যাবে বইটি।

Related articles

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...