Sunday, April 5, 2026

মারাদোনাকে নাকি খু.ন করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁর ছেলে

Date:

Share post:

আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনাকে নাকি খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করলেন মারাদোনার ছেলে মারাদোনা জুনিয়র। শুধু তাই নয়, মারাদোনার খুনি কে, সেটাও নাকি জানেন মারাদোনা জুনিয়র। ২০২০ সালে ২৫ নভেম্বর প্রয়াত হন মারাদোনা।যদিও সেই সময় স্বাভাবিক কারণেই মারাদোনার মৃত্যু হয়েছে বলে তখন জানিয়েছিলেন তাঁর চিকিৎসক।

এই নিয়ে এক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সেই সময় মারাদোনার চিকিৎসা করা চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধের তদন্ত চলছে। যদিও মারাদোনার ময়নাতদন্তের রিপোর্ট বলছে যে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

তবে এই রিপোর্ট মানতে নারাজ মারাদোনার ছেলে। এই নিয়ে তিনি জানিয়েছেন, বাবার খুনিদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। জুনিয়র বলেন, ‘‘তদন্ত চলছে। আর্জেন্তিনার বিচারব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। ওরা আমার বাবাকে খুন করেছে। খুনির নাম বলা আমার কাজ নয়। কিন্তু আমি জানি কে খুন করেছে। দোষীর শাস্তি না হওয়া পর্যন্ত আমি লড়ব।’’

আরও পড়ুন- ক্রিকেট মাঠে মা.রামারি, প্রা.ণ গেলো এক পুলিশ কর্মীর

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...