Friday, June 26, 2026

ফের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃ.ত্যু চিতার! এই নিয়ে দশম, কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

ফের মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে মৃত্যু চিতার। মঙ্গলবার বিকেলে শৌর্য নামে চিতাটির মৃত্যু হয় মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। এই বুনো বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল বলে খবর। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

জানা গিয়েছে, ১৯৫২ সালে ভারতের জঙ্গলে চিতার বিলুপ্তির কথা ঘোষণা করা হয়। চিতা বিলুপ্তির ৭০ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২২ সালের সেপ্টেম্বরে বায়ুসেনার বিশেষ কার্গো কপ্টার ‘চিনুক’ করে নামিবিয়া থেকে প্রথমে ৮টি চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর  প্রধানমন্ত্রী মোদির ৭২ তম জন্মদিনে চিতাগুলিকে ছাড়া হয় মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। এদের মধ্যে তিনটি পুরুষ চিতা এবং পাঁচটি স্ত্রী চিতা ছিল। পরে তাদের তিনটি সন্তানও হয়। এ পর্যন্ত, এই জাতীয় উদ্যানে সাতটি প্রাপ্তবয়স্ক চিতা এবং তিনটি শাবকের মৃত্যু হল। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। কিন্তু পর পর চিতামৃত্যুর ঘটনায় ভারতের জঙ্গলে চিতা ফিরিয়ে দেওয়ার যে পরিকল্পনা নরেন্দ্র মোদি করেছিলেন, তা বড়সড় ধাক্কা খেয়েছে নিঃসন্দেহে।

আরও পড়ুন- যাদবপুরের ছাত্ররা কি ফেলনা? আচার্যকে ক.ড়া ভাষায় আ.ক্রমণ বুদ্ধদেবের

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...