Sunday, April 5, 2026

একরাশ ফাইল নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি শঙ্কর কন্যা ঋতুপর্ণা

Date:

Share post:

ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর আঢ্য। রেশন বন্টন মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে দাবি করেছে ইডি।তাদের আরও দাবি শঙ্করের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় বিদেশে পাঠিয়ে দিয়েছেন।মঙ্গলবার ইডি দফতরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকী তার পরিবারের অন্যান্যদের নামেও এইসব কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই শঙ্কর আঢ্যর ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এই বিষয়ে এদিন শঙ্কর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

ঋতুপর্ণার নামেও এই ধরনের সংস্থা রয়েছে বলে দাবি ইডির।তাদের কাছে এই বিষয়ে তথ্য এসে পৌঁছেছে। একাধিক ফাইল নিয়ে ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে পৌঁছান। কী আছে ওই ফাইলে? এর আগে ইডি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে। তাহলে নতুন কি কাগজপত্র নিয়ে এলেন শঙ্কর আঢ্যের কন্যা?তা নিয়ে জল্পনা তুঙ্গে।

বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আঢ্যর চারটি সংস্থায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা দাবি করছেন, একাধিক গুরুত্বপূর্ণ নথি কম্পিউটারের হার্ডডিক্স, ল্যাপটপ, মোবাইল পাওয়া গিয়েছে। সেগুলি থেকে আরও তথ্য প্রকাশ হবে। এছাড়াও প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশি টাকা গতকাল উদ্ধার হয়েছে। ঋতুপর্ণার নামেও ফরেন এক্সচেঞ্জ সংস্থা রয়েছে, এমনই জানা গিয়েছে।

 

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...