Monday, April 6, 2026

উল্কাগতিতে পতন শেয়ারবাজারের, একদিনে ৪ লক্ষ কোটির ক্ষতি

Date:

Share post:

একদিনে সর্বোচ্চ পতন দেখল শেয়ারবাজার। এদিন বাজার খোলার পরই উল্কার গতিতে নামতে দেখা গেল সেনসেক্স ও নিফটিকে। পরিস্থিতি এমন পর্যায়ে যে একদিনে ৪ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল বাজার। এদিন ১৬২৮ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৪৬০ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৬২৮.০১ পয়েন্ট বা -২.২৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭১,৫০০.৭৬। এনএসই নিফটি (NSE Nifty) -৪৬০.৩৫ পয়েন্ট বা -২.০৯ শতাংশ নেমে হয়েছে ৩১,৫৭১.৯৫। মূলত ১৭ জানুয়ারি বুধবার প্রধানত এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের মূল্যের উল্লেখযোগ্য পতনের কারণে বাজারে এত বড় ধস নেমেছে। কোম্পানি ডিসেম্বর ত্রৈমাসিকের ফল রিপোর্ট করার একদিন পরে এই ঘটনা ঘটল। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, এত ধসের পরেও ২১,৫০০ পয়েন্টকে রেসপেক্ট করেছে নিফটি ৫০। সেই ক্ষেত্রে এখান থেকে ঘুরতে পারে বাজার। আগামিকাল এর নীচে নামলে ২১ হাজার বা ২০৯০০-তে সাপোর্ট আছে নিফটির। তবে অনেকেই মনে করছেন, এত বড় ধসের পর আগামিকাল বাজার কিছুটা ঘুরে দাঁড়াবে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...