Friday, April 24, 2026

জনসমক্ষে কাউকে ‘পা.গল’ বলা অ.পরাধ নয়! বড় নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

Date:

Share post:

জনসমক্ষে কাউকে পাগল (Mad) বলা হলে তা কোনওভাবেই অপরাধযোগ্য (Offence) নয়। এবার সেকথাই স্পষ্ট করে দিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। হাই কোর্ট জানিয়েছে, প্রকাশ্যে কাউকে পাগল সম্বোধন অভদ্রতা হতে পারে, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (IPC) ৫০৪ ধারা অনুযায়ী একে কোনওভাবেই অপরাধ বলা যাবে না। তবে এমন যুক্তির সপক্ষে এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্টের (Supreme Court of India) এক পুরোনো মামলার রায়ের উল্লেখ করেছে। ওই মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও ব্যক্তির শান্তি নষ্ট করতে তাঁকে ইচ্ছে করে অপমান করা হলে তবেই ভারতীয় দণ্ডবিধির এই ধারায় ওই কাজকে অপরাধ বলে গন্য করা হবে। কিন্তু, এই মামলায় পাগল শব্দটি অনিচ্ছাকৃত মন্তব্য ছিল। অভিযুক্তের বিরুদ্ধে আবেদনকারী বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাই এটাকে কোনোভাবেই অপরাধযোগ্য বলা যাবে না।

পাশাপাশি এদিন হাই কোর্টের বিচারপতি আরও বলেন, প্রায়ই, এই ধরনের মন্তব্যগুলি মানুষ করে থাকেন। এমনকি এটা একটা প্রতিদিনের কথোপকথনের অংশও হতে পার, যেখানে ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গের কোনও অপরাধ থাকে না। যে কোনও ব্যক্তি এই জাতীয় মন্তব্য করলে, তা অভদ্র এবং অনুপযুক্ত বলা যেতে পারে। তবে এটা ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ধারার অধীনে অপরাধ হবে না। বারাণসী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবন্ধী এবং মানবাধিকার নিয়ে কাজ করা এক আইনজীবী, কিরণ সোসাইটি নামে এক সংস্থার বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ করেছিলেন। তাদের বিরুদ্ধে প্রতিবন্ধীদের কল্যাণের নামে বিদেশ থেকে তহবিল নেওয়ার অভিযোগ সামনে আসে। ওই সংস্থার পরিচালক এবং আরও দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। এরপরই জেলা ম্যাজিস্ট্রেট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারীরা দুই পক্ষকেই এক বৈঠকে ডেকেছিলেন। সেখানেই ওই আইনজীবীকে কিরণ সোসাইটির পরিচালক পাগল বলে অপমান করেন বলে দাবি।

এরপরই তাঁর শান্তিভঙ্গের জন্য তাঁকে অপমান করা হয়েছে বলে কিরণ সোসাইটির পরিচালকের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই আইনজীবী। এরপর ২০২১ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবীর দায়ের করা আবেদন মেনে কীরণ সোসাইটির পরিচালককে দোষী সাব্স্ত করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন কিরণ সোসাইটির ডিরেক্টর।

 

 

 

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...