Tuesday, June 23, 2026

আগামী ৪৮ ঘণ্টায় একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! ফের পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

কনকনে ঠাণ্ডা রাজ্য জুড়ে। দক্ষিণ থেকে উত্তর, সব প্রান্তেই জবুথবু রাজ্যবাসী। হাড় কাঁপানো ঠান্ডা তিলোত্তমা কলকাতাতেও (Kolkata)। তবে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। এমন আবহে রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বুধবারও বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছিল হাওয়া অফিস। তবে আকাশে কালো মেঘ দেখা দিলেও সেই অর্থে বৃষ্টি হয়নি। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে এক ধাক্কায় তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি নেমে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর। ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এমন পরিস্থিতি রাজ্যে। এদিকে বুধবার থেকেই সিকিমে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে দার্জিলিঙেও। বর্তমানে পরিস্থিতি যা তাতে হিমাঙ্কের নীচে নেমে যেতে পারে দার্জিলিঙের তাপমাত্রা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।

তবে সূর্যের দেখা না মেলার কারণেই এদিন সকালেও ঘন কুয়াশায় মুখ ঢেকেছে রাজ্যের একাধিক প্রান্ত। সঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া। ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। এমন পরিস্থিতিতে নতুন করে বৃষ্টি হলে ঠান্ডার দাপট আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২০.৩ এবং ১৩.৪। গত ২৪ ঘণ্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৭১ শতাংশ।

 

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...