Tuesday, March 24, 2026

আকাশপথে হামলা চালাতে পারে ইরান, চূড়ান্ত সতর্কতা জারি পাকিস্তানে

Date:

Share post:

আকাশপথে হামলা চালাতে পারে ইরান,এই আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। অন্যদিকে, সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং গোয়েন্দাকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর।

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে পাক সেনাও।এর আগে পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান।তেহরান জানায়, হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জইশ অল অদল বা, আর্মি অফ জাস্টিস-এর ঘাঁটি। ইরানের দাবি, এই জঙ্গি সংগঠন তাদের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।কিন্তু ইরানের হামলার পর পরই প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তান বৃহস্পতিবার ইরানে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের হামলায় ইরানে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। ইরানে ঘাঁটি গেড়ে থাকা বালুচিস্তান লিবারেশন আর্মি পাক হামলায় নিহতদের নিজের লোক বলে দাবি করে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করে ফেলেছে।

প্রথমে পাকিস্তানের ভূখণ্ডে অভিযান চালিয়েছিল ইরান। জবাবে ইসলামাবাদও ইরানের জমিতে পালটা হামলা চালায়। এই আবহে এবার মুখ খুলল তেহরান। ইসলামাবাদকে ‘বন্ধু’ আখ্যা দিয়েও জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার প্রসঙ্গে সতর্ক করে দিল তেহরান।সম্প্রতি বালোচিস্তানে পাক জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। তেহরানের সেই পদক্ষেপের পর পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল, এই হামলায় দুই শিশুর মৃত্যু হয়। এই আবহে ইরানকে পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সেই মতো ইরানের মাটিতে হামলা চালিয়েছে পাক সেনা।

‘কিলার ড্রোন’, রকেট এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের মাধ্যমে ইরানের সিস্তন এবং বালুচেস্তন প্রদেশে হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে, বালোচ লিবারেশন আর্মি এবং বালোচিস্তান লিবারেশন ফ্রন্টের ঘাঁটিতে সেই হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের কোনও নাগরিকের মৃত্যু হয়নি বলে দাবি করেছেন সিস্তন এবং বালুচেস্তন প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাটি জানান, পাক হামলায় ৪ শিশু এবং তিন মহিলার প্রাণ গিয়েছে। এছাড়াও দুই পুরুষও মারা গিয়েছে। মোট ৯ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের এই হামলায়।
কিন্তু ইরানের মাটিতে পাক সেনার এই হামলা কোনও ভাবে মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট করেছে তেহরান। এই আবহে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে ইরান। তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। যদিও ইসলামাবাদ ইতিমধ্যে ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে এর আগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল পাকিস্তান।

 

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...