Friday, April 3, 2026

আজই প্রকাশ্যে এল কৃষ্ণশিলায় তৈরি ‘রামলালা’র মূর্তি!

Date:

Share post:

সোমবার অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir)উদ্বোধন, তার ঠিক তিন দিন আগে প্রকাশ্যে এল কৃষ্ণশিলায় তৈরি ‘রামলালা’র মূর্তিটি। শোভাযাত্রা করে গত বুধবার সন্ধ্যায় অযোধ্যার (Ayodhya Temple) রামমন্দিরে নিয়ে আসা হয়েছিল এই মূর্তি। এরপর লক্ষ্মীবারের দ্বিপ্রহরে সেটিকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়। অবশেষে সাধারণ মানুষের সামনে এলো শিশু রামের ৫১ ইঞ্চি উচ্চতার মূর্তি। বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)-এর মিডিয়া ইনচার্জ শরদ শর্মা (Sharad Sharma)ছবিটি প্রথম প্রকাশ্যে আনেন।

রামমন্দিরের গর্ভগৃহের মূর্তিটির যে ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেখানে মুখাবয়ব অবশ্য হলুদ কাপড়ে ঢাকা রয়েছে, সঙ্গে দেওয়া আছে সাদা চাদর। প্রাথমিক ভাবে তিনটি মূর্তিকে বেছে নেওয়া হলেও শেষে ভোটের মাধ্যমে কর্নাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের মূর্তিটিকেই নির্বাচন করেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যেরা । গতকাল বৈদিক ব্রাহ্মণ এবং আচার্যেরা মূর্তি প্রতিষ্ঠার পর বিশেষ পুজোর আয়োজন করা হয়। আগামী সোমবার প্রাণপ্রতিষ্ঠা হবে। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...