Tuesday, March 24, 2026

অভিষেকের শতরান, দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংখ্যা ৮ উইকেট ৩৮১

Date:

Share post:

ছত্তিশগড়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস বাংলার অভিষেক পোড়েলের। এদিন শতরানের ইনিংস খেলেন তিনি। এই শতরানের সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের প্রথম শতরান । অভিষেক করেন ১১৪ রান। অনুষ্টুপ মজুমদার করলেন ৭১ রান। এদের ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংখ্যা ৮ উইকেট ৩৮১ ।

প্রথম দিনের শেষে বাংলা তুলেছিল ৪ উইকেট হারিয়ে ২০৬ রান।ক্রিজে ছিলেন অনুষ্টুপ এবং অভিষেক। তবে এদিন খেলা শুরু হয় দেড়িতে। প্রথম সেশনে খেলাই হয় না। খেলা শেষও হয় তাড়াতাড়ি।দ্বিতীয় দিন খেলা হয় ৫৫ ওভার। ম্যাচে এদিন ৭১ রান করেন অনুষ্টুপ। অভিষেক ২১৯ বলে করেন ১১৪ রান। ১৪টি চার এবং একটি ছক্কা মারেন বাংলার উইকেটরক্ষক। শুভম চট্টোপাধ্যায় করেন ৬১ বলে ২১ রান। স্পিনার করণ লাল ২৪ রানে অপরাজিত। আগের ম্যাচে ব্যাট হাতে দলকে ভরসা দেওয়া মহম্মদ কাইফ এই ম্যাচে করেন মাত্র ৫ রান। দিনের শেষে ক্রিজে করণের সঙ্গে সূরজ সিন্ধু জয়সওয়াল। ৩৩ রানে অপরাজিত তিনি। ছত্তিশগড়ের হয়ে দুটি করে উইকেট নেন সৌরভ মজুমদার, বাসুদেব এবং শশাঙ্ক সিং। একটি করে উইকেট নেন রবি কিরণ এবং জিভেশ।

আরও পড়ুন- ২০২৪ আইপিএল-এর আগে স্পনসর নিয়ে বড় ঘোষণা বিসিসিআই-এর 

Related articles

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...