Saturday, March 14, 2026

ফিরল শীতের আমেজ! রাজ্যে কতদিন জাঁকিয়ে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

সত্যি হল পূর্বাভাস। ফের শীতের (Winter) আমেজ ফিরল বাংলায় (Bengal)। ইতিমধ্যে রাতের তাপমাত্রা (Temperature) ফের নামল ১৪ এর ঘরে। তবে শনিবার হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির সামান্য পারদ পতন হতে পারে। এদিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গে শনিবার আংশিক মেঘলা (Cloud) আকাশ। পাশাপাশি দাপট দেখাচ্ছে ঘনকুয়াশাও। আগামী দুদিন সিকিমে (Sikkim) তুষারপাতের (Snowfall) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার দক্ষিণবঙ্গ, কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে এদিন সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যে অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও। আর তার জেরে ঠাণ্ডা হাওয়ার দাপট রয়েছে রাজ্যে। এছাড়া আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শৈত্যপ্রবাহ জারি রয়েছে।

এদিকে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় শনিবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতার রাতের তাপমাত্রা ১৬.১ থেকে ১৪.৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে পৌঁছয় ২২ ডিগ্রিতে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাতে ৭২ এবং দিনে ৯৪ শতাংশ ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...