Saturday, April 4, 2026

মমতার সংহতি মিছিলে জনজোয়ারে ভাসবে মহানগর, একনজরে রুটম্যাপ

Date:

Share post:

ধর্মের নামে ভেদাভেদ নয়, বাংলাজুড়ে বজায় থাকুক সম্প্রীতির বাতাবরণ। সেই বার্তা দিতেই ২২ জানুয়ারি রাজ্যে সংহতি যাত্রার উদ্যোগ নিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইদিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান থাকলেও, তৃণমূল সভানেত্রী সাফ জানিয়েছেন, কোনও কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর আগের দিন এই মিছিল হবে। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি ব়্যালি- যার নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা (Mamata Banerjee)। আর রাজ্যের সব জেলায়, ব্লকে হবে সম্প্রীতি মিছিল।

সোমবার, প্রথমে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন তৃণমূল সুপ্রিমো। তার পরে, শুরু হবে পদযাত্রা।

একনজরে কর্মসূচি
• দুপুর ৩টে নাগাদ হাজরা পার্কে জমায়েত, সেখান থেকে ব়্যালি শুরু, নেতৃত্বে মমতা
• ‘সংহতি ব়্যালি’তে থাকবেন সব ধর্মের প্রতিনিধিরা
• বালিগঞ্জের গড়চা রোডের কাছে গুরুদ্বারে প্রার্থনা
• সেখান থেকে মিছিল যাবে পার্কসার্কাস
• লেডি ব্র্যাবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা
• সেখান থেকে পার্কসার্কাস মোড়ে মসজিদে প্রার্থনা
• পার্কসার্কাস মোড়ে সভা
• মঞ্চে থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব
• সভা মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন মমতা
• বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল

পাশাপাশি, ওইদিন সকালে কলকাতার সব মন্দিরে পুজো পাঠিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামমন্দির উদ্বোধন ঘিরে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক গিমিক তৈরি করতে চাইছে বিজেপি। তবে, বাংলায় হালে পানি পাচ্ছে না বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিন তৃণমূলের সংহতি ব়্যালি ঘিরে সোমবার জনজোয়ারে ভাসবে মহানগর।

আরও পড়ুন: সীতার দেশে উৎসবের আমেজ, রামমন্দির উদ্বোধনের আগেই জনকপুরে শুরু পুজো!


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...