Thursday, April 9, 2026

সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ মানতে পারেননি শোয়েবের পরিবার :সূত্র

Date:

Share post:

গতকাল ফের বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। এরপর সানিয়া মির্জা-শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেন সানিয়ার পরিবার। আর এবার সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললো শোয়েবের পরিবার। সুত্রের খবর, সানিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার অনুরোধ করা হয়েছিল শোয়েবের পরিবারের তরফে। কিন্তু শোয়েব নিজেই নাকি সেটা চাননি। এমনকি একবার সানিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ হলেও কোনও সমাধান বেরোয়নি বলে জানা যাচ্ছে।

এই নিয়ে শোয়েবের পরিবারের একটি সূত্র পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে বলেছেন, “বিচ্ছেদের পরে শোয়েব মালিকের পরিবারের খুবই ব্যথিত হয়েছিল। পরিবারের তরফে ক্রিকেটারকে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি সম্পর্ক ঠিকঠাক করে নেন। শোয়েব নিজেই তা মানতে চাননি। ঘনিষ্ঠজনের দাবি, শোয়েব নাকি তত দিনে সানার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

এদিকে পাকিস্তানের ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সানা জাভেদের সঙ্গে বিয়েতে হাজির ছিল না শোয়েবের পরিবারই। পাকিস্তানের ক্রিকেটারের তৃতীয় বিয়ের কথা তাঁরা সমাজমাধ্যমের থেকেই জানতে পেরেছেন। শোয়েব নিজে নাকি কাউকে বলেননি। এমনকি শোয়েবের তৃতীয় বিয়ের ব্যাপারে মত ছিল না পরিবারের কারওই।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নজিরের সামনে দাঁড়য়ে বিরাট


Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...