Monday, April 13, 2026

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট

Date:

Share post:

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ব্যক্তিগত কারণে ইংরেজদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। এদিন এমনটাই জানানো হল বিসিসিয়াই-এর পক্ষ থেকে। আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে। তবে প্রথম দুটি টেস্ট ম্যাচের দলে থাকতে পারবেন না বিরাট।

ব্যক্তিগত কারণের জন্যই প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না বিরাট। এমনটাই জানিয়েছে বোর্ড। অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ডের কাছে ব্যক্তিগত কারণের জন্য অনুপস্থিতির কথা জানিয়েছেন বিরাট। বোর্ড তাঁর এই অনুপস্থিতি মঞ্জুর করেছে। সোমবার হায়দরাবাদে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করেছেন রোহিতেরা। ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। কোহলির পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করেননি নির্বাচকেরা। দলে বিরাট কোহলির মত তারকা ব্যাটার না থাকা সত্যি চিন্তার বিষয়। সে ক্ষেত্রেও নির্বাচকরা দলের বাকি প্রতিভাবান খেলোয়াড়দের উপরই আস্থা রাখছে।তবে বিরাটের ব্যক্তিগত কারণ গোপনীয়তার জন্য সংবাদ মাধ্যম এবং ভক্তদের অনুরোধ করেছে বোর্ড।

বেশ কিছু দিন ধরে জল্পনা চলছে অনুষ্কা সন্তানসম্ভবা। মনে করা হচ্ছে স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- ‘সব মেয়েকেই ভালো লাগে’, শোয়েবের তৃতীয় বিয়ের মাঝেই ভাইরাল প্রাক্তন পাক ক্রিকেটারের সাক্ষাৎকার

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...