Monday, April 6, 2026

নির্মলা সীতারমণকে রাম মন্দিরের উদ্বোধন দেখতে বাধা! কাঠগড়ায় DMK

Date:

Share post:

৫০০ বছর প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ রাম মন্দিরের উদ্বোধন। গোটা দেশ ভেসেছে রামের আবেগে। ঠিক এই সময় গুরুতর অভিযোগ উঠল দক্ষিণের তামিলনাড়ুতে। অভিযোগ, সেখানকার মানুষকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বাধা দিচ্ছে ডিএমকে সরকার। এই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

সোমবার তামিলনাড়ুর কাঞ্চীপুরমের একটি মন্দিরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে রামমন্দির (Ram Mandir) উদ্বোধন দেখানোর ব্যবস্থা করে বিজেপি। সেখানেই হাজির থাকার কথা ছিল নির্মলা সীতারমণের। তিনিও সাধারণ মানুষের সঙ্গে রামমন্দির উদ্বোধন দেখার পরিকল্পনা করেন। অভিযোগ, নির্মলা পৌঁছনোর আগেই ওই এলইডি স্ক্রিন ভেঙে দেয় তামিলনাড়ু পুলিশ। বানচাল করে দেওয়া হয় রামমন্দির উদ্বোধন সরাসরি দেখানোর পরিকল্পনা। এই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। একদিন আগেই অর্থমন্ত্রী অভিযোগ করেছিলেন, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। নির্মলা জানান, তামিলনাড়ুতে প্রায় ২০০ রামমন্দির আছে সরকারি সংস্থার অধীনে। সেই মন্দিরগুলিতেও আগামী ২২ জানুয়ারি সমস্ত পুজো, প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয় অর্থমন্ত্রীর দাবি, তামিলনাড়ুতে রামমন্দির সম্পর্কিত কোনও অনুষ্ঠানও করতে দেওয়া হচ্ছে না।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, শুধু কাঞ্চিপুরমেই ৪০০ জায়গায় ৪৬৬টি এলইডি স্ক্রিন ভেঙে দিয়েছে ডিএমকে (DMK)। লাইভ টেলিকাস্ট রুখতে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এতেই বোঝা যায় ডিএমকে সরকার কতটা হিন্দু বিরোধী। এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের করা সনাতন বিরোধী মন্তব্যও তুলে ধরছে বিজেপি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...