Monday, June 15, 2026

অসচেতনতা বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কড়া বার্তা ডিজির

Date:

Share post:

বুধবার পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় আহত হন তিনি। ঘটনায় বেজায় ক্ষুব্ধ রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমার। বৃহস্পতিবারই ডিজির তরফে রাজ্যের সব পুলিশ সুপার, কমিশনারদের বৈঠকে ডাকা হয়। সেখানে কোনও ধরনের অসচেতনতা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও ভিআইপিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় বেশ কিছু নির্দেশও দেওয়া হয়।

বর্ধমানে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পর তিনি নিজেই জানান একটি গাড়ি তাঁর কনভয়ে (convoy) ঢুকে পড়ে। ফলে আচমকা ব্রেক কষেন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। এই দুর্ঘটনা নিয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ডিজি। সেখানেই অসচেতনতা সংক্রান্ত একটি বিষয় উঠে আসে। পূর্ব বর্ধমান পুলিশ সুপারকে আরও দ্বায়িত্ববান হওয়ার নির্দেশ দেন ডিজি। এমনকি দ্বায়িত্ববান না হওয়ার (casual) কারণেই বুধবারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ডিজি।

তবে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বা যে কোনও ভিআইপি সফরের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা কীভাবে বজায় রাখা সম্ভব তা নিয়ে নির্দেশ দেওয়া হয়। উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা (ADG, law and order) জাভেদ সামিম ও মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে। সেক্ষেত্রে সফরের আগে রুটম্যাপ ও নিরাপত্তা নিয়ে সমন্বয়ের জন্য বৈঠক করে নিতে বলা হয়। প্রয়োজনে চালকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়েও ভাবনা চিন্তা করতে বলা হয়েছে। সমন্বয় ও সচেতনতায় জোর দিতে সব ট্রাফিকের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...