Saturday, April 4, 2026

পথ নিরাপত্তায় সচেতনতার প্রচার, ‘জামাল কুদু’ দিয়েই কামাল দেখালো রাজ্য পুলিশ

Date:

Share post:

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ – কথাটা ছোট হলেও এর অর্থ গভীর। পথ দুর্ঘটনা (Road Accident)এড়াতে বাংলা জুড়ে পুলিশের (West Bengal Police) তরফে এইভাবেই মানুষকে সচেতন করার কাজ চলছে। তবে শুধু একটা ক্যাপশন তৈরি করাই নয় সমসাময়িক প্রাসঙ্গিকতাকে টেনে এনে মানুষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে ট্রাফিক এবং আইনের নিয়ম সংক্রান্ত একাধিক বার্তা দেওয়াও রাজ্য পুলিশের (West Bengal Police) অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তারই নবতম সংযোজন ইরানি গান ‘জামাল কুদু’ (Jamal Kudu) । বলিউডে এই গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে এমনকি সোশ্যাল মিডিয়ায় জুড়েও নতুন মোড়কে ‘জামাল কুদু’র আকর্ষণ তুঙ্গে। সেই জনপ্রিয় তাকে কাজে লাগিয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-র (Safe Drive Save Life) প্রচারে বিশেষ চমক দিল রাজ্য পুলিশ। ফেসবুকে এই গানকে হাতিয়ার করেই নয়া ক‌্যাপশন ‘বাড়িতে চলতে পারে, গাড়িতে নয়।’

মাথায় মদের গ্লাস নিয়ে ববি দেওলের নাচ নকল করেননি এমন নৃত্য প্রিয় মানুষের সংখ্যা সোশ্যাল মিডিয়ায় বিরল। তাই এই গানের মাধ্যমে ‘ড্রানকেন ড্রাইভিং’ সংক্রান্ত ট্র্যাফিক সচেতনতা তৈরি করার চেষ্টা করছে পুলিশ। পথ নিরাপত্তায় (Road Safety) সচেতনতার প্রচারের অঙ্গ হিসাবে এটি ব্যবহার করা হচ্ছে।গত ১১ জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফেসবুকে ‘অ‌্যানিম‌্যাল’ ছবির এই গান পোস্ট করে সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার শুরু করে। যার ভিউয়ার্স ইতিমধ্যেই ৮.৮ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ‘জামাল কুদু’ গানের সুরে মাথায় মদের গ্লাস নিয়ে ববি দেওল যখন দুলছেন, তখন ওই ভিডিওতে রাজ্য পুলিশের লোগো দিয়ে নীচে দুটি মদের বোতলের ইমোজি দিয়ে ভেসে আসছে ‘বাড়িতে চলতে পারে’ লেখা। তার কিছুক্ষণ বাদেই একটি গাড়িতে স্টিয়ারিং-র সামনে চালকের হাতে মদের বোতল। এবার ক্যাপশন ‘গাড়িতে নয়!’ সেইসঙ্গে ক্রস চিহ্ন। পোষ্টের শিরোনামেও লেখা একই কথা। হ্যাশট্যাগে ‘নো ড্রানকেন ড্রাইভিং’। ভাইরাল গানের দৃশ্যকে এভাবে সচেতনতা প্রচারের জন্য ব্যবহারের ভাবনার কারণে পুলিশের উদ্ভাবনী প্রতিভাকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়ায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...