Monday, April 13, 2026

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বোপান্না?

Date:

Share post:

এদিন অস্ট্রেলিয়ান ওপেনে নজির গড়েন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হন রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটি। এই জয়ের ফলে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ফাইনালে বোপান্না-এবডেন হারালেন ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে। ম্যাচের ফলাফল ৭-৬ (৭-০), ৭-৫। এই জয়ের ফলে প্রথম গ্র্যান্ড স্ল্যাম পুরুষ ডাবলস জিতে নিলেন ভারতের রোহন বোপান্না।আর এই জয়ে উচ্ছ্বসিত বোপান্না। ম্যাচ শেষে তাঁর কথায় উঠে এল না না কথা।

ম্যাচ শেষে বোপান্না বলেন, ‘‘সবাই এখন জেনে গিয়েছে যে আমার বয়স ৪৩ বছর। কিন্তু আমি বয়সকে একটু অন্য ভাবে ভাবতে চাই। আমার কাছে বয়স এক একটা ধাপ। সবে ৪৩ ধাপ হয়েছে। এবার ৪৪তম ধাপ শুরু করব।’’

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজের সঙ্গী এবডেন ও তাঁর পুরো কোচিং দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ফিজিয়ো রেবেকাকে। এই বয়সেও তাঁকে ম্যাচ ফিট রাখার জন্য আলাদা করে তাঁর প্রশংসা করেছেন বোপান্না।

এদিন ফাইনাল ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বোপান্নার স্ত্রী সুপ্রিয়া, কন্যা ত্রিধা এবং শ্বশুর-শাশুড়ি। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন বোপান্না। বোপান্না বলেন, ‘‘শেষবার আমার শ্বশুর-শাশুড়ি যখন আমার খেলা দেখতে এসেছিল আমি মিক্সড ডাবলস জিতেছিলাম। এবার পুরুষদের ডাবলস জিতলাম। জানি না, কেন ওরা বার বার আমার খেলা দেখতে আসে না।”

আরও পড়ুন- বোলারদের দাপট, রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...