Saturday, June 13, 2026

বোলারদের দাপট, রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা

Date:

Share post:

রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৫ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং অনুষ্টুপ মজুমদার। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে অসমের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৯৯। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল।

এদিন বাংলার হয়ে শুরুতে ক্রিজে ছিলেন অনুষ্টুপ-মনোজ। ১২৫ রান করেন অনুষ্টুপ। ১০০ রান করেন মনোজ । তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পরেই আউট হয়ে যান বাংলার অধিনায়ক। তাঁর আগে বাংলা থেকে তিন জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন। পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে মনোজ তিওয়াড়ি চতুর্থ ব্যক্তি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন। এরপর বাংলার রান সংখ্যা এগিয়ে নিয়ে যান করণ লাল এবং সুরজ। দুজনই করেন ৫২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় অসম। ৪ রানে আউট হন ওপেনার ঋশভ দাস। ১ রান করেন রাহুল হাজারিকা। অসমের হয়ে লড়াই চালান দেনিস দাস। ৫০ রান করেন তিনি। অসমের হয়ে ক্রিজে রয়েছেন শাহিল এবং মৃম্নয় । ৩৬ রান করেন শাহিল। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল। দুটি উইকেট নেন অঙ্কিত মিশ্র।

আরও পড়ুন- নজির গড়লেন রোহন বোপান্না, অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্না-ম্যাথু এবডেন জুটি

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...