Wednesday, June 24, 2026

নজির গড়লেন রোহন বোপান্না, অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্না-ম্যাথু এবডেন জুটি

Date:

Share post:

নজির গড়লেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটি। এই জয়ের ফলে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ফাইনালে বোপান্না-এবডেন হারালেন ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে। ম্যাচের ফলাফল ৭-৬ (৭-০), ৭-৫। এই জয়ের ফলে প্রথম গ্র্যান্ড স্ল্যাম পুরুষ ডাবলস জিতে নিলেন ভারতের রোহন বোপান্না।এর আগে মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর।

বয়স শুধুমাত্র যে একটা সংখ্যা তা প্রমাণ করলেন রোহন বোপান্না। তাইতো ৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বোপান্না। রড লেভার এরিনায় সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলস ট্রফি জিতলেন বোপান্না। এদিন বোপান্নার ম্যাচ শেষ হতেই মেলবোর্নের গ্যালারি থেকে চিৎকার উঠল, ‘ভারত মাতা কি জয়’।ধারাভাষ্য দিতে বসা তিন টেনিস তারকা সানিয়া মির্জা, সোমদেব দেববর্মন এবং পূরব রাজাও কুর্নিশ জানান বোপান্নাকে।

এর আগে ২০১০ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন ভারতের টেনিস তারকা। কিন্তু খেতাব ঘরে আনতে পারেননি। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। ২০১৭ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলস জেতেন তিনি।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩১৬, ১২৬ রানে এগিয়ে ইংরেজরা

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...