Monday, April 13, 2026

হরিয়ানার খাল থেকে উদ্ধার পুলিশকর্তার ছেলের দেহ! গ্রে.ফতার মাস্টারমাইন্ড বিকাশ  

Date:

Share post:

উচ্চপদস্থ আধিকারিকের ছেলের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজধানী শহর। রবিবার দিল্লি পুলিশের (Delhi Police) আধিকারিকের ছেলে লক্ষ্য চৌহনের (Lakshya Chauhan) দেহ উদ্ধার হল। সূত্রের খবর, হরিয়ানার (Hariyana) সমলখা এলাকার একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পাশাপাশি এদিন লক্ষ্যকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকেও (Main Accused) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। রবিবার তল্লাশি অভিযানের পর বিকাশকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যশপাল সিংহের ছেলে। বন্ধুদের সঙ্গে মাত্র দুদিনের জন্য হরিয়ানাতে বিয়েবাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু এরপর তিন দিন কেটে গেলেও বাড়ি ফেরেননি লক্ষ্য। কথা মতো ছেলে বাড়ি না ফেরায় এবং তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে থানায় মিসিং ডায়েরি করেন লক্ষ্যের বাবা যশপাল। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আইনজীবী লক্ষ্য তাঁর দুই বন্ধু বিকাশ ভরদ্বাজ এবং অভিষেকের সঙ্গে সোনিপতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিষেককে গ্রেফতার করে। তাঁকে জেরা করতেই উঠে আসে খুনের তথ্য। জেরায় অভিষেক স্বীকার করেন, মুনাক খালে লক্ষ্যকে পিছন থেকে ধাক্কা মেরে জলে ফেলে দেন বিকাশ। এছাড়া পুলিশ আরও জানতে পারে, আইনজীবী লক্ষ্যর সঙ্গে বেশ কিছু দিন ধরেই টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল বিকাশের। বিকাশের থেকে লক্ষ্য অনেক দিন আগে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না করায় লক্ষ্যের সঙ্গে অশান্তি শুরু হয় বিকাশের। তবে বিয়ে বাড়ি সেরে ফেরার পথে মুনাক খালের কাছে শৌচকর্ম করার জন্য গাড়ি থেকে নামেন তিন বন্ধু। আচমকাই বিকাশ, লক্ষ্যকে ধাক্কা মেরে ফেলে দেন খালের জলে। তার পর গাড়ি করে পালিয়ে যান অভিষেক এবং বিকাশ। তারপর থেকেই মাস্টারমাইন্ড বিকাশকে খুঁজছিল পুলিশ।

 

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...