Saturday, March 28, 2026

মুম্বইতে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ১০৯ পড়ুয়া

Date:

Share post:

ফের মিড-ডে মিল খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া।এবার ঘটনাস্থল মুম্বই।জানা গিয়েছে, বুধবার দুপুরের খাবার খাওয়ার পর ৬৩ জন মেয়ে সহ একটি বেসরকারি আশ্রম বিদ্যালয়ের ১০৯ জন পড়ুয়াকে থানের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাটি ঘটেছে সন্ত গাদগে মহারাজ প্রাথমিক ও মাধ্যমিক আশ্রম স্কুলে। এটি মুম্বাইয়ের উপকণ্ঠে শাহাপুর তালুকের ভাতসাইতে অবস্থিত। বিদ্যালয়টিতে ২০০ জন শিক্ষার্থী রয়েছে।

শাহপুরের তহসিলদার কোমল ঠাকুর জানিয়েছেন, চারজন ছাত্র ছাড়া সবাইকে প্রাথমিক চিকিৎসার পর শাহাপুরের মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের জন্য পোলাও এবং একটি মিষ্টি দেওয়া হয়েছিল। খাওয়ার কিছুক্ষণ পরেই পড়ুয়ারা বমি করতে শুরু করে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিক্ষা দফতরের আধিকারিকরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছান।অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।পড়ুয়াদের পরিবার এবং আত্মীয়রাও হাসপাতালের বাইরে জড়ো হয়েছিল। শৃঙ্খলা বজায় রাখতে হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়।

শিশুদের পরিবেশন করা খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পোলাও এবং মিষ্টি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল সেই ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয় নি। তবে শিক্ষার্থীরা দাবি করেছে যে খাবারগুলি বাইরে থেকে আনা হয়েছিল।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...