Friday, April 3, 2026

বারাণসী IIT-তে ছাত্রের দেহ উদ্ধার, দেড়মাসে চার অস্বাভাবিক মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানে

Date:

Share post:

বারাণসী IIT-র হস্টেলে উদ্ধার ফাইনাল ইয়ারের পড়ুয়ার দেহ। মানসিক অবসাদে আত্মঘাতী বলে দাবি বারাণসী পুলিশের। এই নিয়ে ডিসেম্বরের মধ্যভাগ থেকে এ পর্যন্ত চারজন পড়ুয়া আত্মঘাতী হলেন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। প্রতি ক্ষেত্রেই মানসিক অবসাদের তত্ত্বই সামনে এসেছে। যা নিয়ে উদ্বিগ্ন খোদ দেশের বিচার ব্যবস্থাও।

বুধবার রাতে বারাণসী IIT-র হস্টেলে নিজের ঘরেই ছিল উৎকর্ষ রাজ(২৩) নামে ফাইনাল ইয়ারের আর্কিটেকচারের ওই পড়ুয়া। তাঁর বাবা বারাণসী IIT-তেই সেকশন অফিসার পদে কর্মরত। কিন্তু বুধবার বারবার পরিবারের তরফে যোগাযোগ করেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষে হস্টেলের তাঁর দরজা ভেঙে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।

পুলিশ জানিয়েছে উৎকর্ষ আগে থেকেই মানসিক অবসাদের জন্য চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে ফাইনাল ইয়ারে এসে উৎকর্ষের আত্মঘাতী হওয়ার ঘটনা ভাবাচ্ছে দেশের বেকারত্বের হার বৃদ্ধি ও উচ্চশিক্ষার সুযোগ কমে যাওয়া নিয়ে। অন্য IITগুলিতে আত্মহত্যার ঘটনার ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনজনের মধ্যে দুজন গবেষণারত পড়ুয়া আত্মহত্যার দিকে গিয়েছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...