Tuesday, March 24, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হার বাংলার

Date:

Share post:

কাজে এলো না অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলের দুরন্ত ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হারলো বাংলা দল। এই হারের ফলে নক-আউটে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল বঙ্গ ব্রিগেডের সামনে। রঞ্জিট্রফির ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই তোলে ৪১২ রান। তার বদলে বাংলা প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। ফলো অন করায় মুম্বই। ২১৩ রান দরকার ছিল ফলো অন বাঁচানোর জন্য। কিন্তু ৪ রান বাকি থাকতেই ইনিংসে হেরে যায় বঙ্গ ব্রিগেড।

প্রথম ইনিংসে অনুষ্টুপ দুরন্ত ইনিংস খেললেও, দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেলেন অভিষেক । ৮২ রান করেন তিনি। অভিষেককে বাদ দিয়ে বাংলার রানের সংখ্যা ঠিক এরকম, সৌরভ পাল ২৫। শ্রেয়াংস ঘোষ ৫ । ২০ রান করেন সুদীপ কুমার ঘরামী। ১৪ রান করেন অনুষ্টুপ । ২৬ রান বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ির। ১২ রান করেন করণ লাল। ৩ রান করেন সূরজ সিন্ধু জয়সওয়াল। ১২ রানে অপরাজিত ঈশান পোড়েল। মুম্বয়ের হয়ে ৭ উইকেট নেন মোহিত অবস্তি। একটি করে উইকেট নেন রয়স্টোন, তানুশ কোটিয়ান এবং অথর্ব।

শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ঈশান পোড়েলদের বোলিং চিন্তায় ফেলেছিল কোচ লক্ষ্মীরতন শুক্লাকে। লাইন, লেংথ ঘেঁটে গিয়েছিল বাংলার।মুম্বই ৪১২ রান তুলে নেয়। অধিনায়ক শিভম দুবে ৭২ রান করেন। সূর্যাংশ শেদগে করেন ৭১ রান। চোট সারিয়ে দলে ফেরা পৃথ্বী শ ওপেন করতে নেমে ৩৫ রান করেন।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, টেস্ট ক্রিকেটে শতরান শুভমনের, ইংল্যান্ডের লক্ষ্য ৩৯৮

Related articles

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...