Friday, June 12, 2026

চুঁচুড়ায় অসুস্থ রোগীর বাড়িতে হানা, ইডির বিরুদ্ধে আদালতে যাচ্ছে পরিবার

Date:

Share post:

সকালবেলা কলিং বেল বাজতেই দরজা খুলেছিলেন চুঁচুড়ার (Chunchura) ময়দাডাঙ্গার সাঁধুখা পরিবার Sandhukha Family)। বাড়ির কর্তা ক্যানসারে আক্রান্ত তাই প্রতিমুহূর্তে টেনশন কাজ করে পরিবারের সদস্যদের মনে। এর মাঝেই সকাল সাড়ে সাতটা নাগাদ ঘরের দরগোড়ায় হাজির ১০ জনের ইডি (ED) আধিকারিকের দল। কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা বললেন, অভিযোগের ভিত্তিতেই সন্দীপবাবুর বাড়ির তল্লাশি করতে হবে এবং জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন আছে। কীসের অভিযোগ? কেন জিজ্ঞাসাবাদ? মাথায় হাত সন্দীপ সাঁধুখার (Sandip Sandhukha) ছেলের। ক্যানসারে আক্রান্ত বাবা একেবারে শয্যাসায়ী। তিনি তো কোনও কিছুর সঙ্গে জড়িত নন, স্পষ্ট জানায় ছেলে। এরপর ইডি আধিকারিকরা তাঁদের ‘ভুল’ বুঝতে পারেন। কিন্তু ততক্ষণ সাঁধুখা পরিবারের যা সম্মানহানি হয়েছে তার কী হবে? “দুঃখিত” বলে চলে যান ইডি অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির এহেন আচরণে চাঞ্চল্য চুঁচুড়া জুড়ে।

ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হুগলির চুঁচুড়া শহর। মঙ্গলে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। আজ সকালে চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়দাডাঙ্গার সন্দীপ সাধুঁখা নামক এক ব্যবসায়ী বাড়িতে হানা দেন তাঁরা। পরিবারের সদস্য শুভদীপ সাধুঁখা জানিয়েছেন সম্পূর্ণ ঠিকানা আর নাম না দেখেই তাদের বাড়িতে এসে গেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে বাড়ি ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যথেষ্ট অসম্মানজনক। একটা কেন্দ্রীয় সংস্থা কী ভাবে সম্পূর্ণ তথ্য না দেখে এভাবে সাধারণ মানুষকে হয়রান করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। সাধুঁখা পরিবার গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এবং আদালতে যাওয়ার কথাও ভাবছেন তাঁরা।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...