Saturday, March 21, 2026

অজিতের দখলে NCP, নতুন দল গড়ছেন শরদ পাওয়ার

Date:

Share post:

অজিতের দলকে আসল এনসিপি বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে মারাঠা রাজনীতিতে নতুন দল গড়তে চলেছে একদা এনসিপি প্রধান শরদ পাওয়ার। জানা যাচ্ছে, নতুন দল গঠনে ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক সেরে ফেলেছেন শরদ। প্রাথমিকভাবে সেরে ফেলা হয়েছে সমস্ত পরিকল্পনা।

বুধবার সকালেই দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিত হন সুপ্রিয়া সুলে, বন্দনা চৌহান, সোনিয়া দুহান ও অদিতি নলওয়াড়ে। এ ছাড়াও শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিন হন হরিয়ানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। এইসব নেতৃত্বের উপস্থিতিতে দীর্ঘ বৈঠক হয় শরদের বাড়িতে। বুধাবরই শরদ পাওয়ারের নতুন পার্টির নাম ও নির্বাচনী চিহ্ন নিশ্চিত করার জন্য সময় দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সেখানেই সবটা চূড়ান্ত হতে পারে বলে খবর। সূত্র মারফত খবর, নতুন দলের নাম হিসাবে উঠে এসেছে, ‘শরদ পাওয়ার কংগ্রেস, এমই ন্যাশনালিস্ট বা শরদ পাওয়ার স্বভূমি পার্টি’-এর মতো নাম। পাশাপাশি নির্বাচনী চিহ্ন হিসাবে উঠে এসেছে এক কাপ চা, সূর্যমূখী ফুল, চশমা, উদিয়মান সূর্য।

উল্লেখ্য, সম্প্রতি অজিত পাওয়ারের কাছে নিজের দল এনসিপি-র চিহ্ন ও দলের নাম হারিয়েছেন শরদ। ইতিমধ্যে অজিত পাওয়ার শিবির একটি ক্যাভিয়েট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে। পাশাপাশি এই ক্যাভিয়েট দাখিল করা হবে মুম্বই ও দিল্লি হাই কোর্টেও। টালমাটাল এই পরিস্থিতিতে এবার নতুন দল গড়ার পথে শরদ।

Related articles

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...