Monday, April 6, 2026

মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার সামনে তিন পরীক্ষার্থী

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার সামনে তিন পরীক্ষার্থী। আঘাত গুরুতর হওয়ায় তিনজনের কেউই পরীক্ষা দিতে পারল না। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের কাঁশবহাল এলাকায়।এদিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। সকাল সকাল পরীক্ষা দিতে বাইকে করে বলরামপুরের পরীক্ষা কেন্দ্র আসছিল তিন ছাত্র। মাঝ রাস্তায় একটি বেসরকারি বাস তাদের বাইকে ধাক্কা মারে। চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই তিন পরীক্ষার্থী। স্থানীয়রাই তাদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

এই খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি এবং বলরামপুর ব্লকের পাঁচটি পরীক্ষা কেন্দ্রের আধিকারিক বিশ্বরূপ হালদার। জখম পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম তিন পরীক্ষার্থী নাম জয়দেব গোপ , প্রদীপ তন্তুবাই এবং সমীর গোপ। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল বলরামপুর শহরের ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং লালীমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।তিনজনেরই বাড়ি, বলরামপুর থানার ডাভা গ্রামে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...