Tuesday, March 24, 2026

সন্দেশখালিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাম-বিজেপির ইন্ধনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তর সর্দারের গ্রেফতারির দাবির পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এহেন পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে সন্দেশখালিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অবশ্য সুকান্তর এই চিঠিকে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল।

অমিত শাহকে উদ্দেশ্য করে চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি অঞ্চলে ঘটে চলা হিংসার ঘটনা নজরে আনতে এই চিঠি লিখছি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার ও অন্যান্য তৃনমূলী গুণ্ডাদের দ্বারা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উপর জঘন্য হামলার জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

অবশ্য সুকান্তের এই চিঠিকে এদিন খোঁচা দিয়েছে তৃণমূল। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সুকান্তর চিঠি লেখা অভ্যাস হয়ে গিয়েছে। ও চিঠি লেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে যাতে ওর নাম না ভুলে যায়। এদিকে এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা বলছেন, বর্তমানে সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, গত দুই তিন ধরে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে। যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

Related articles

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...