Friday, April 3, 2026

আমেরিকায় ফের ভারতীয় যুবকের মৃত্যু, অভিযুক্তকে খুঁজতে পুরস্কার ঘোষণা পুলিশের

Date:

Share post:

চলতি বছরে আরও এক ভারতীয় যুবকের মৃত্যু হল মার্কিন মুলুকে। এবারের ঘটনাস্থল ওয়াশিংটন স্ট্রিট (Washington Street)। যদিও মৃত বিবেক তানেজা(Vivek Taneja) পড়ুয়া ছিলেন না। পুলিশ সূত্রে জানা যায়, ভার্জিনিয়ার বাসিন্দা বিবেক ও তাঁর বোন গত ২ ফেব্রুয়ারি একটি জাপানি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর সময় এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে। পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত, তারপরই বিবেককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও প্রশাসনের তরকে ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের গোড়া থেকেই আমেরিকায় একের পর এক ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কখনও শ্রেয়স রেড্ডি নামের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তো কখনও আবার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বঙ্গ তনয় নীল আচার্যের দেহ মিলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানেই শেষ নয়, কদিন আগেই পার্ক থেকে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। হাতুড়ি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল অপর এক ছাত্রকে। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হচ্ছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...