Friday, April 3, 2026

জোকার বহুতল আবাসনের নীচে উদ্ধার ত.রুণীর দেহ, সু.ইসাইড নোট ঘিরে র.হস্য

Date:

Share post:

ফের শহরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু (Mysterious Death)। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জোকায় (Joka)। পুলিশ সূত্রে খবর, জোকার এক বহুতল আবাসনের নীচ থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী আত্মহত্যা (Suicide) করেছেন। পাশাপাশি তাঁর ঘরের টেবিল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আবাসনের নীচে তাঁর দেহ উদ্ধার হয়। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম অনামিকা সর্দার (১৮)। জোকায় ঠাকুরপুকুর থানা এলাকার একটি আবাসনের ১১ তলায় থাকতেন তিনি।

এদিকে ঘটনার তদন্তে নেমে তরুণীর ১১ তলার ফ্ল্যাট থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটে বসার ঘরের টেবিলের উপর থেকে যে চিঠিটি পাওয়া গিয়েছে, তা হাতে লেখা নয়। ইংরেজিতে টাইপ করে ওই চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুইসাইড নোট থেকেই পুলিশের ধারণা, ১১ তলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর আঠারোর অনামিকা। এদিন ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি তরুণীকে পুলিশ বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও হলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে চিকিৎসকরা অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যে তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...