Friday, April 3, 2026

দলের থেকে কি আশা করেন রোহিত? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

চলছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ। ইতিমধ্যে হয়ে গিয়েছে দুটি ম্যাচ। বাকি এখনও তিনটে। সিরিযে এখন ফলাফল ১-১। এরই মধ্যে সামনে টি-২০ বিশ্বকাপ। সুত্রের খবর টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। আর তার আগে নিজের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন রোহিত । জানালেন, অধিনায়ক হিসাবে একা সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না। নিজের মত সতীর্থদের উপর চাপিয়ে দেওয়ার পক্ষপাতীও নন রোহিত।

 

এই নিয়ে শুক্রবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে রোহিত বলেন, “ অধিনায়ক হিসাবে সব থেকে কঠিন হচ্ছে, আপনি যেটা চাইছেন ঠিক সেটাই দলের অন্যদের দিয়ে করিয়ে নেওয়া। সকলের মানসিকতা আলাদা। সকলেই নিজের মতো খেলতে চায়। তাই দলে নতুন কেউ এলে তার সঙ্গে আলাদা করে কথা বলি। কারণ ক্রিকেট দলগত খেলা। সবার একরকম ভাবা প্রয়োজন। আমি খেলোয়াড়দের স্বাধীনতা দিতে পছন্দ করি। সকলের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। দলের সকলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সতীর্থদের মধ্যে এই ধারণা তৈরি করা দরকার।’’

অধিনায়ক হিসাবে সতীর্থদের সঙ্গে কতটা মেশেন? এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “চেষ্টা করি সতীর্থদের ঘরে গিয়ে আলাদা করে কথা বলতে। কখনও কখনও ওদের নৈশভোজে নিয়ে যাই। অধিনায়ক নিজে এগিয়ে গিয়ে কথা না বললে বা সময় না দিলে দলের মধ্যে অস্বস্তির আবহ তৈরি হতে পারে। সেটা কখনও কাম্য নয়। তাই দলের সকলকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এটা খুব গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন- চোট নাকি ফর্ম? কোন কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে নেই শ্রেয়স?

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...