Monday, April 6, 2026

দিল্লিতে রাজ্যপালের কনভয় দুর্ঘটনায় শাহজাহানের চক্রান্ত দেখছে রাজভবন! আজগুবি বললেন কুণাল

Date:

Share post:

রাজধানী দিল্লিতে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয়ের মাঝে ঢুকে পড়ে অন্য একটি গাড়ি। যদিও রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা তৎক্ষণাৎ পদক্ষেপ করায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তবে দিল্লির এই ঘটনার জন্য রাজভবন নাকি সন্দেশখালির নেতা শেখ শাহজাহনের যোগসাজশ থাকতে পারে বলে দাবি করেছে। সূত্রের খবর, এ ব্যাপারে দিল্লির পুলিশের কাছে আশঙ্কাও প্রকাশ করেছে রাজভবন। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভিত্তিহীন দাবি। দিল্লির রাস্তায় কী হয়েছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুলিশ দেখবে। উনি (রাজ্যপাল) বরং এই নিয়ে অমিত শাহের কাছে গিয়ে কান্নাকাটি করুন।” প্রচারের আলোয় থাকতেই রাজ্যপাল এই সব আজগুবি অভিযোগ করছেন বলেও দাবি করেন কুণাল।

জানা যায় রাজস্থানের একটি অনুষ্ঠান শেষে সড়ক পথে দিল্লি ফিরছিলেন রাজ্যপাল। ফেরার পথে দিল্লি ঢোকার মুখে রাজ্যপালের কনভয় দুর্ঘটনার মুখে পড়ে। এই এই ঘটনা শাহজাহানের চক্রান্ত বলে দাবি রাজভবনের।


Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...