Monday, April 6, 2026

মহিলা সিভিক ভলান্টিয়ারদের বদলির নতুন নিয়ম কার্যকর ডিজি-র

Date:

Share post:

রাজ্য পুলিশের একটি বড় ভরসার জায়গা সিভিক ভলান্টিয়ার। আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক থেকে বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশকে সাহায্য করে থাকে এই সিভিক ভলান্টিয়াররা। তাঁরা যাতে সুষ্ঠুভাবে তাঁদের দ্বায়িত্ব পালন করতে পারেন তার জন্য এবার মহিলা সিভিক ভলান্টিয়ারদের নিজেদের শ্বশুরবাড়ির এলাকায় বদলির নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। রবিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই নির্দেশিকা জারি করেন।

বাংলায় মোট সিভিক ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩০ হাজার। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মহিলা সিভিক ভলান্টিয়ার। অনেক সময়ই তাঁরা বিয়ের পরে দূরে শ্বশুরবাড়ি হওয়ায় কর্মক্ষেত্রে পৌঁছানোর সমস্যায় পড়েন। এই মাসেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি-র পক্ষ থেকে মহিলা সিভিক ভলান্টিয়ারদের শ্বশুরবাড়ির এলাকায় বদলির নিয়ম কার্যকর করার আবেদন করা হয়। তাঁদের দাবি পেয়েই এই নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু করে রাজ্য পুলিশ।

রবিবার ডিজি পুলিশের তরফে নির্দেশিকা জারি করে মহিলাদের শ্বশুরবাড়ির এলাকায় বদলির নিয়ম কার্যকর করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে একই জেলা বা কমিশনারেটের মধ্যে বদলির আবেদন করতে হলে কমিশনার বা পুলিশ সুপারের কাছে আবেদন করতে হবে। একই রেঞ্জের মধ্যে অন্য পুলিশ জেলায় বদলির আবেদন করতে চাইলে রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশের কাছে আবেদন করতে হবে। নিজের রেঞ্জ বা জোনের বাইরে আবেদনের ক্ষেত্রেও কিভাবে এগোতে হবে স্পষ্ট বলা হয়েছে নির্দেশিকায়।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...