Friday, April 3, 2026

কৃষক আন্দোলন দমনে নয়া ছক মোদি সরকারের, সমর্থকদের এক্স হ্যান্ডেল ব্লকের নির্দেশ

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে কৃষকদের (Farmers) আন্দোলনে চরম অস্বস্তিতে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। কৃষকদের দাবি মানতে টালবাহানা করলেও আন্দোলনকারীদের ঠান্ডা করতে ইতিমধ্যেই দাঁত-নখ বের করেছে মোদি সরকার (Modi Govt)। তবে শুধু এইটুকুতেই আটকে নেই কেন্দ্রের শাসক দল। কৃষক বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের সমর্থকদের আটকাতেও অতিসক্রিয় হল সরকার। আর এই তথ্য প্রকাশ্যে এনেছে এক্স। সংস্থার তরফে দাবি করা হয়েছে, কৃষকদের সমর্থনকারী এমন একাধিক ব্যক্তি বা সংগঠনের অ্যাকাউন্ট এবং পোস্ট ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশ না মানলে জরিমানার পাশাপাশি কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মোদি সরকারের এহেন হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর বিতর্ক।

বৃহস্পতিবার সকালে এক্স-এর অফিশিয়াল অ্যাকাউন্টে এ প্রসঙ্গে জানানো হয়, ভারত সরকারের ব্লকিং গাইডলাইন মেনে চলার বাধ্যবাধকতায় তা কার্যকর করা হলেও নীতিগতভাবে এই সিদ্ধান্তে সহমত নয়। একইসঙ্গে জানানো হয়, আইনি সীমাবদ্ধতার কারণে সংস্থা সরকারি আদেশগুলি প্রকাশ করতে অক্ষম, তবে স্বচ্ছতার স্বার্থে সেগুলি সর্বজনীন করা প্রয়োজন বলে মনে করে সংস্থা। মানুষের মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় এক্সের তরফে। জানা যাচ্ছে, সরকারের নতুন নির্দেশে উল্লিখিত অ্যাকাউন্টগুলির বেশিরভাগই চলমান কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করা টুইট।

এক্স তাদের হ্যান্ডেলে বলেছে, সরকারি আদেশ মানার বাধ্যবাধকতায় আমরা একমাত্র ভারতেই এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি বন্ধ রাখব। তবে আমরা এই কার্যকলাপের সঙ্গে সহমত নই এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এমন পোস্টের বিরোধিতা করা উচিত নয়।

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...