Monday, April 13, 2026

আন্দোলনে প্রাণ গেল আরও এক কৃষকের, মৃত ২ পুলিশকর্মী! রক্তাক্ত কৃষক আন্দোলন

Date:

Share post:

পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক আন্দোলনে চলাকালীন আরও এক কৃষকের মৃত্যু। প্রাণ হারালেন ৬২ বছর বয়সী কৃষক দর্শন সিং। শুক্রবার বিক্ষোভ চলাকালীন অসুস্থবোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। সবমিলিয়ে এই কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। তবে শুধু কৃষক নয় রক্ত ঝরেছে পুলিশ কর্মীদেরও।

হরিয়ানা পুলিশের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অম্বালায় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে কৃষকদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ শুরু হয় পুলিশের। তখনই মৃত্যু হয় ২ পুলিশকর্মীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩০ পুলিশকর্মী। পুলিশের দাবি, আন্দোলনকারীরা জোর করে দিল্লিতে ঢোকার চেষ্টা করায় উত্তেজনা ছড়ায়। তাঁদের থামাতে গেলে শুরু হয় সংঘর্ষ। যার জেরেই ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে কৃষক আন্দোলন রুখতে আরও কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। হরিয়ানা সরকারের তরফে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্ষোভের নামে কোনওরকম সরকারি সম্পত্তি নষ্ট করলে কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তবে সরকারের হুঁশিয়ারির পরও আন্দোলনে অটল কৃষকরা।

এদিকে লাগাতার বিক্ষোভ আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। এর আগে বুধবার ২৪ বছর বয়সি এক কৃষকের মৃত্যু হয় শম্ভু সীমানায়। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের আরেক কৃষকের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে। এর মধ্যে মৃত্যু হয় আরও এক কৃষকের।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...