Thursday, June 25, 2026

গোমাংস নিয়ে বাসে ওঠার খেসারত! তামিলনাড়ুতে সরকারি বাস থেকে টেনে নামানো হল দলিত মহিলাকে 

Date:

Share post:

গোমাংস নিয়ে বাসে ওঠার অপরাধ! আর সেই দোষেই একেবারে সরকারি বাস (Govt Bus) থেকে টেনে, হিঁচড়ে নামিয়ে দেওয়া হল এক দলিত বয়স্ক মহিলাকে (Dalit Women)। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে তামিলনাড়ু (Tamil Nadu)। ইতিমধ্যে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সরকারি বাসের চালক (Driver ) ও কনডাক্টরের (Conductor) বিরুদ্ধে তফসিলি জাতি এবং আদিবাসী আইনে মামলা করেছে পুলিশ। পাশাপাশি নিজেদের দোষ ঢাকতে তামিলনাড়ুর পরিবহন সংস্থার তরফে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে অন্তর্বর্তী তদন্তও। তবে সময় যত গড়াচ্ছে বিশেষ করে ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। তবে এবার সেই পথেই হাঁটল এম কে স্ট্যালিন সরকারও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার বয়স ৫৯ বছর। ঘটনার দিন তিনি বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে বাসের পরবর্তী স্টপ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। বদলে তাঁকে নামিয়ে দেওয়া হয় এমন একটি জায়গায়, যা একেবারেই নিরাপদ ছিল না। মহিলার অভিযোগ, তিনি দলিত সম্প্রদায়ভুক্ত বলেই তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়েছে। গত ছ’মাস ধরেই তিনি ওই সরকারি বাসে যাতায়াত করছেন।

মহিলার আরও অভিযোগ, হারুর থেকে গোমাংস কিনে কৃষ্ণগিরি সিটিতে বিক্রি করতে যান তিনি। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ওই কন্ডাক্টর। তবে সেই দিন বচসার পর গায়ের জোরেই তাঁকে বাস থেকে মাঝপথে নামিয়ে দেন ওই সরকারি বাসের কন্ডাক্টর।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...