Saturday, April 4, 2026

রাঁচিতে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী

Date:

Share post:

রাঁচিতে চলছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। এই ম্যাচে প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ২১৯। ইংরেজদের থেকে ১৩৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা, শুভমন গিল, রজত পতিদাররা। ব্যাট হাতে ভারতের হয়ে সফল একমাত্র যশস্বী জসওয়াল। ৭৩ রান করেন তিনি। আর এই রান করতেই নজির গড়েন ভারতের তরুণ ওপেনার। ভেঙে দেন টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সেহবাগের রেকর্ড।

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ১১৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন যশস্বী। ৮টি চার এবং ১টি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস।আর সেই সুবাদে রেকর্ড গড়েন যশস্বী। এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার নজির ছিল সেহবাগের দখলে। ২০০৮ সালে ভারতের প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল ২২টি ছক্কা। শনিবার ২০২৪ সালে টেস্টে ২৩তম ছক্কা মারেন যশস্বী। ২০০৮ সালে ১৪টি টেস্টের ২৭টি ইনিংস খেলে ২২টি ছয় মেরেছিলেন বীরু। যশস্বী সেই রেকর্ড ভাঙলেন পাঁচটি টেস্টের নবম ইনিংসে।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তিনি ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ২১টি ছয় মেরেছিলেন। চতুর্থ স্থানে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক ২০১৯ সালে ২০টি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে।

আরও পড়ুন- ওড়িশার কাছে গোলশূন্য ড্র করল মোহনবাগান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...