Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ২১৯। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১৩৪ রানে পিছিয়ে রোহিত শর্মার দল। ভারতের হয়ে সফল একমাত্র যশস্বী জয়সওয়াল। ৭৩ রান করেন তিনি।

২) ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠেই প্রাণ হারালেন কর্নাটকের ক্রিকেটার হোয়সলা কে। মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত মারা গেলেন তিনি। দক্ষিণাঞ্চল টুর্নামেন্টে গতকাল তামিলনাড়ুর বিরুদ্ধে খেলছিল কর্নাটক। সেই সময় হৃদরোগে আক্রন্ত হয়ে প্রয়াত হন হোয়সলা।

৩) ফের খেলার মাঠে মৃত্যু। ম্যাচের মাঝেই মৃত্যু হলো বাংলার টেবল টেনিস খেলোয়াড় অর্পিতা নন্দীর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। ইছাপুরে অর্ডিন্যান্স বোর্ডের টেবল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার একটি ম্যাচের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্পিতা নন্দী।

৪) আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে বেস কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল হাবাসের দল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় সবুজ-মেরুন। যার ফলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মোহনবাগানকে।

৫) জম্মু এবং কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির লোনের সঙ্গে অবশেষে দেখা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তাঁকে সই করা একটি ব্যাট উপহার দেন সচিন।সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর। যা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন – রাঁচিতে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...