Monday, April 6, 2026

সন্দেশখালিকাণ্ডে জিরো টলারেন্স! অজিত মাইতিকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

অপরাধীদের কোনওভাবেই রেয়াত নয়! সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) আগেই অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। আর সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে ময়দানে রাজ্য পুলিশ (State Police)। রবিবার বেড়মজুর গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে (Ajit Maity) উদ্ধার করে আটক করেছিল পুলিশ। দীর্ঘ ৪ ঘণ্টা টালবাহানার পর তাঁকে আটক করা হয়। আর সোমবার সকালে তাঁকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)।

সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। তারপর ফের তাঁকে আবার থানায় নিয়ে আসা হয়। সোমবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ। রবিবার বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন অজিত। ওই এলাকায় তাঁকে দেখা মাত্রই তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। এরপর তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। অজিতের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়মজুরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে এলাকায় আসে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জমি দখল, মারপিট, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে তাঁর নামে।

তবে রবিবারই সন্দেশখালি গিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক সাফ জানিয়ে দেন, দল অজিতের পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানান, ‘‘অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই।’’

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...